সাগরের সামনে কঠিন প্রতিপক্ষ

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:১৪ এএম

প্যারিস অলিম্পিকে র‌্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় পদক লড়াইয়ের প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম। তার প্রতিপক্ষ টোকিও অলিম্পিকে রুপাজয়ী ইতালির মাউরো নেসপোলি।

বুধবার প্যারিসের ইনভ্যালিদস গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

বাংলাদেশের একমাত্র অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিক্সে সরাসরি কোয়ালিফাই করায় সবার দৃষ্টি রয়েছে সাগরের দিকে।

২৫ জুলাই রিকার্ভ এককের র‌্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৪৫তম হন সাগর। যদিও শুরুর দিকে শীর্ষ দশে ছিলেন বাংলার পোস্টার বয়।

র‍্যাংকিং রাউন্ডে নিজেকে ওপরের দিকে রাখতে পারলে প্রতিপক্ষ হিসেবে নিচের দিকে আরচারকে পেতেন সাগর।

এবার ‘ডু অর ডাই’ ম্যাচে নিজের নিশানাবাজী লক্ষ্যে রাখতে পারলে দ্বিতীয় রাউন্ডে উঠবেন তিনি।

এর আগে বাংলার আরেক ভরসা শ্যুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন বাছাই পর্ব থেকে।

একাত্তর/আরএ
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। ১-০ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর