প্যারিস অলিম্পিকে চীনকে টপকে শীর্ষে যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১:২০ এএম

প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।

গত ২৬ জুলাই সেন নদীর তীরে পর্দা উঠেছিলো প্যারিস অলিম্পিকের। পরে বৈশ্বিক ক্রীড়ার সর্বোচ্চ আসরের পদকের লড়াই রোববার শেষ হয় মেয়েদের বাস্কেটবলের সোনার নিষ্পত্তি দিয়ে।

এই ইভেন্টে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি সোনার পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা।

এবারসহ অলিম্পিকসের টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করলো যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক।

তালিকায় দ্বিতীয়স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক।

২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান।

স্বাগতিক ফ্রান্স ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জয়ের স্বাদ পেয়েছে শুধু ভারত ও পাকিস্তান। বাংলাদেশের প্যারিস অলিম্পিকস অভিযান শেষ হয় অনেক আগেই, নেই কোনো প্রাপ্তি।

অলিম্পিকে এবার মোট ৮৯টি দেশ পদক জিতেছে। এছাড়া, রিফিউজি ও দেশের পরিচয়বিহীন অ্যাথলেটরাও পদক জিতেছেন।

একাত্তর/আরএ
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর