আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেমিতে ফ্রান্স

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম

কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। মেসি ম্যাজিকহীন দলটা এবারে প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে।

বিশ্বকাপে হারের বদলাই যেন ঘরের মাঠে বাগে পেয়ে নিয়ে নিলো ফরাসিরা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ইয়ান ফিলিপের গোলে লিড নেয় ফ্রান্স। সেটা আর শোধ করতে পারেনি আলবিসেলেস্তেদের তরুণ দলটা।

ম্যাচের স্টপেজ টাইমে এনজো মিলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বটে, কিন্তু তাতে বদলানো যায়নি ম্যাচের ফলাফল।

এদিকে দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মরক্কো ৪-০ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে, স্পেন ৩-০ ব্যবধানে জাপানকে এবং মিশর টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এবার শেষ চারের লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ মরক্কো, আর ফ্রান্স খেলবে মিশরের বিপক্ষে।

এ মাসের শুরুতে কোপা আমেরিকা জয়ের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের একটি ভিডিও ভাইরাল হয়, এই ঘটনার পর প্রথমবারের মত ফ্রান্সের মোকাবেলা করতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফা ইতোমধ্যেই ঐ ভিডিওর তদন্তের নির্দেশ দিয়েছে। ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেসহ অনেকেই এই ভিডিওতে বর্ণবাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিলেন।

অলিম্পিকে খেলতে আসার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফরাসি সমর্থকদের দুয়ো ধ্বনি ও তোপের মুখে পড়ে। এই দুই দেশ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে পেনাল্টিতে জয়ী হয়ে শিরোপা জয় করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর