আইপিএল-এর বাকি ম্যাচ খেলার সুযোগ পেলো সাকিব ও মোস্তাফিজ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:৫৬ পিএম

বাংলাদেশ দলের সামনে আর কোন ম্যাচ না থাকায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

মঙ্গলবার (৩ আগস্ট) বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেন। 

আইপিএল এর চলতি আসর করোনার কারণে স্থগিত হয় গত মে মাসে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তা আবার শুরু হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর এবারের আসরের পর্দা উঠবে। 

ইংল্যান্ডের সাথে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সিরিজ বাতিল হয়ে যাওয়ায় এবং স্বল্পতম সময়ে বাংলাদেশের আর কোন সিরিজ না থাকায় সাকিব ও তামিমের আইপিএল-এ খেলার পথ উন্মুক্ত হয়। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাঁধা: চারজনের দন্ড

এবারের আসরেও সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মোস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস। ইতিমধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচে সাকিব ৩৮ রান করে বল হাতে নিয়েছেন দুই উইকেট। আর মোস্তাফিজ সাত ম্যাচে উইকেট পেয়েছেন ৮টি। 

এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ২৩ রানের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে পিছিয়ে ফেলে এগিয়ে গেলো টাইগাররা। 

একাত্তর/আরএইচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর