ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

 ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিততে পারলো না বাংলাদেশ দল।

আজ টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় সুমাইয়া আকতারের দল। ৩২ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রানের সূচনা করে ভারত। পঞ্চম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন পেসার ফারজানা ইয়াসমিন।

এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন ভারতের ওপেনার গঙ্গাদী তৃষা ও অধিনায়ক নিকি প্রসাদ। ১২ রান করা প্রসাদকে থামিয়ে জুটি ভাঙেন পেসার হাবিবা ইসলাম।

ভারতের রানের চাকা সচল রেখে হাফ-সেঞ্চুরি তুলে নন তৃষা। ১৬তম ওভারে দলীয় ৮৪ রানে তৃষাকে থামান ফারজানা। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৫২ রান করেন তৃষা।

শেষ দিকে মিথালি ভিনোদের ১২ বলে ১৭ এবং আয়ুশি শুক্লার ১০ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে ভারত।

৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার ফারজানা। এছাড়াও নিশিতা আকতার নিশি ২টি ও হাবিবা ইসলাম ১টি উইকেট নেন।

১১৮ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন ওপেনার মোসাম্মত ইভা। এরপর দ্বিতীয় উইকেটে সুমাইয়া আকতারকে নিয়ে ১৬ ও তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসের সাথে ২০ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ওপেনার ফাহমিদা ছোঁয়া।

দলীয় ৪৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ছোঁয়া সাজঘরে ফিরলে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ৩২ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ছোঁয়া ও জুয়াইরিয়া ছাড়া বাংলাদেশের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। জুয়াইরিয়া ৩টি চারে ৩০ বলে সর্বোচ্চ ২২ ও ছোঁয়া ২টি বাউন্ডারিতে ২৪ বলে ১৮ রান করেন। ভারতের স্পিনার শুক্লা ১৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের তৃষা।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিলো বাংলাদেশ। শ্রীলংকাকে ২৮ রানে ও স্বাগতিক মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো তারা।

সুপার ফোরের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো তারা। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ার সুযোগ ছিলো নারীদের। কিন্তু শিরোপা জয়ের আনন্দ নিয়ে বছর শেষ করতে পারলো না নারীরা।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর