ক্ষমা চেয়ে বাঁচলেন নারী ধারাভাষ্যকার ইশা গুহ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য ফেঁসে গেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ইশা গুহ। বুমরাহকে ‘প্রাইমেট’ অর্থাৎ এক ধরনের বাঁদরের সঙ্গে তুলনা করেছিলেন প্রাক্তন এই ইংলিশ ক্রিকেটার, তিনি বর্তমানে অস্ট্রেলিয়া-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন।

ব্রিসবেনে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সরগরম হয়ে উঠে ধারাভাষ্যকর ইশার বুমরাহকে নিয়ে কটু মন্তব্য করা নিয়ে। ২০০৮ সালের মাঙ্কিগেট কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়েছিলেন ক্রিকেট ভক্তদের। এরপরেই লাইভ টেলিভিশনে ক্ষমা চেয়ে বিবৃতি দেন তিনি।

শনিবার ধারাভাষ্য করার সময় তিনি বুমরাহকে ‘প্রাইমেট’ অর্থাৎ এক ধরনের বাঁদরের সঙ্গে তুলনা করেছেন। ইশা ধারাভাষ্য করার সময় বুমরাহর বোলিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘ও হচ্ছে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার)। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।’

দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুইনিকে ফিরিয়ে দিয়ে আগুন জ্বালাতে শুরু করে দেন ভারতের তারকা বোলার। সেই সময়ে ব্রেট লি বলছিলেন, বুমরা আজ পাঁচ ওভার বল করে দুটি উইকেট নিয়েছে। ওই তো সুরটা বেঁধে দিল। এমন পারফরম্যান্সই তো চায় সবাই।

ব্রেট লির এমন প্রশংসার পরে ইশা গুহ বলেন, ও এমভিপি, তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, বুমরা। এ প্রসঙ্গ টেনে ইশা বলেন, ধারাভাষ্য দেয়ার সময়ে একটা শব্দ ব্যবহার করেছিলাম, যা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। এর জন্য যদি কোনও সমস্যা তৈরি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অন্যদের সহানুভূতি এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমি সত্যিই উচ্চমান নির্ধারণ করে থাকি।

ইশা আরও জানান, তিনি বুমরার প্রতি শ্রদ্ধাই দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি ভারতের তারকা বোলারকে খুবই শ্রদ্ধা করেন। তিনি বলেন, আমার ধারাভাষ্যটা যদি ভাল করে শোনা যায়, তাহলে বুঝতে পারবেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটারকেই আমি প্রশংসা করেছি এবং আমি সবসময় তার প্রশংসা করি।

ইশা গুহ তার করা মন্তব্যের জন্য গভীরভাবে দুঃখিত বলে জানিয়েছেন। তিনি এও স্পষ্ট করেছেন যে কারোর আবেগকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। ইশা বলেন, আমি তার কৃতিত্বের বিশালতা তুলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভুল শব্দটি বেছে নিয়েছি। তার জন্য, আমি গভীরভাবে দুঃখিত।

তিনি বলেন, দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন হিসেবে আমি আশা করি লোকেরা বুঝতে পারবে যে সেখানে অন্য কোনও উদ্দেশ্য বা বিদ্বেষ ছিলো না। আশা করবো ঘটনাটি একটা এতো ভালো টেস্ট ম্যাচকে ছাপিয়ে যাবে না। আমি বিষয়টি কোন দিকে যায় সেদিকে নজর রাখব।

এরপরেই সঙ্গে সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী নিজের প্রতিক্রিয়া দেন। তিনি ইশা গুহকে সাহসী নারী হিসেবে অভিহিত করেন। শাস্ত্রী বলেন, সাহসী নারী, লাইভ টেলিভিশনে ক্ষমা চাইতে দম লাগে। মানুষের ভুল করার অধিকার আছে, আমরা সবাই মানুষ।

এআরএস
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর