ভারতের কাছে পাত্তা পাবে না পাকিস্তান: সৌরভ গাঙ্গুলি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলছেন, ভারত সাদা বলের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দল। টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান খুব একটা পাত্তা পাবে না বলেও মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। 

গাঙ্গুলির মতে, দুবাইয়ের উইকেটে স্পিনাররা কার্যকর হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক বিসিসিআই প্রধান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, সাদা বলের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী দল। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে ভারত আধিপত্য করে যাচ্ছে। আমার যতটুকু মনে পড়ে, গত পাঁচ বছরে পাকিস্তানের বিপক্ষে ভারত মাত্র একটি ম্যাচ হেরেছে। ভারত ফেভারিট, ওয়ানডে দল অনেক শক্তিশালী। 

এর আগে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে এবারের আসর শুরু করেছে ভারত। এ বিষয়ে তিনি বলেন, দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারত স্পিনে গুরুত্ব দিয়েছে। তারা জাদেজা, অক্ষরের সঙ্গে সমন্বয় করতে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপকে নিয়েছিলো।

সৌরভের মতে, দুবাইয়ের উইকেটে ৩০০ রান করা কঠিন হবে যেকোনো দলের জন্য। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের হেড টু হেড রেকর্ড বলছে পাঁচ ম্যাচের তিনটা জিতে ভারতের চেয়ে সামান্য এগিয়ে আছে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের বর্তমান যে অবস্থা তাতে পাক ফ্যানরা খুব একটা রাখতে পারছেন না আশা। 

পয়েন্ট টেবিল বলছে, আজ ভারত জিতলে এক পা রাখবে সেমি ফাইনালে আর পাকিস্তান পড়বে কঠিন সমীকরণে। সেক্ষেত্রে সেমিতে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জিততে তো হবেই, সাথে নিউজিল্যান্ডেরও হারতে হবে ভারত ও বাংলাদেশের কাছে। এর ব্যতিক্রম পাকিস্তানের টাটা বাই বাই।

আরবিএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর