তামিমের হার্টে পরানো হলো রিং, যা জানালেন চিকিৎসক

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হওয়া তামিম ইকবালের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে।  

সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তামিমকে সাভারের জিরানিতে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুরে হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। 

তিনি আরও বলেন, উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনও উনি পর্যবেক্ষণে আছেন, গুরুতর অবস্থা এখনও কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।

এর আগে সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান মোহামেডানের তামিম। অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। এরপরই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। এসময় স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়ার পর কিছুটা সুস্থবোধ করায় মাঠে ফিরে আবার অসুস্থ হন।  

তামিমের দল মোহামেডান -সূত্র জানিয়েছে, তামিমকে ঢাকায় আনার উদ্যোগ নেয়া হয়েছিলো। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিলো। তবে, সে সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

আরবিএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর