বুকে ব্যথা, মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে অসুস্থ হয়ে পড়লে তামিমকে সাভারের জিরানিতে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তামিমের দল মোহামেডান -সূত্র জানিয়েছে, তামিমকে ঢাকায় আনার উদ্যোগ নেয়া হয়েছিলো। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিলো। তবে, সে সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

এদিকে তামিমের হুট করে অসুস্থতাকে কেন্দ্র করে বিসিবির আজকের সভা স্থগিত করা হয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনও তামিম থাকবেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর