বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ এএম

সুপার ফোরে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে উঠেছে ভারত। আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪১ রানে হারিয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে সুপার ফোরে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। 

এ ম্যাচে বাংলাদেশের হারে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় ঘন্টা বাজল শ্রীলংকার। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে লংকানরা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। ২টি করে ম্যাচ খেলে ২ করে পয়েন্ট আছে বাংলাদেশ ও পাকিস্তানের। 

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৭২ রান তুলেন দু’জনে। 

সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে শিকার করেন রিশাদ। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান যোগ করেন গিল ও অভিষেক।

ইনিংসের অষ্টম ওভারে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বল খেলা অভিষেক। indনিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান রিশাদ। তিন নম্বরে নামা শিবম দুবেকে ২ রানে থামান তিনি। দলের রান একশ পার করে সাজঘরে ফিরেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক। 

দলীয় ১১২ রানে অভিষেক ফেরার পর দ্রুত দুই ব্যাটারকে হারায় ভারত।  সূর্যকে ৫ রানে মুস্তাফিজ এবং তিলক ভার্মাকে ৫ রানে আউট করেন তানজিম হাসান সাকিব। এতে ভারতের রান তোলার গতিও কমে যায়। ১৫তম ওভারে ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।

এরপর ষষ্ঠ উইকেটে ৩৪ বলে ৩৯ রানের জুটিতে ভারতকে লড়াকু পুুঁজি এনে দেন হার্ডিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। 

বাংলাদেশের রিশাদ ২টি, তানজিম-মুস্তাফিজ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। ম্যাচে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ১৫০তম শিকার পূর্ণ করেন মুস্তাফিজ। এতে এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ফিজ।

জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১ রানে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। 

১৯ বলে ২১ রান করা ইমনকে থামিয়ে জুটি ভাঙেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। দলীয় ৪৬ রানে ইমন ফেরার পর তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ।

সাবধানে খেলে ২০ বলে ১৯ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ৭ রান করে স্পিনার প্যাটেলের শিকার হন হৃদয়। 

দলীয় ৬৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

সতীর্থদের যাওয়া-আসার মাঝেও এক প্রান্ত আগলে ভারতের বোলারদের সামনে লড়াই করেছেন সাইফ। ছক্কা মেরে ৩৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সাইফ। 

১৮তম ওভারে দলীয় ১১৬ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন সাইফ। পাঁচবার জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ ও ইমন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি। 

ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ ও বরুন চক্রবর্তী ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত- ১৬৮/৬, ২০ ওভার (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, রিশাদ ২/২৭)। 
বাংলাদেশ- ১২৭/১০, ১৯.৩ ওভার (সাইফ ৬৯, ইমন ২১, কুলদীপ ৩/১৮)। 

আরবিএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর