ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ, দলে নেই লিটন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে আজ দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে এই ম্যাচে দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। এছাড়াও ভারতের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক জাকের আলী অনিক। 

লিটনের জায়গায় একাদশে এসেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদিদ্ন, মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেট), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর