২০ বছর মুগ্ধতা ছড়িয়ে ২২ গজকে ‘না’ ‘স্টেইনগানে’র

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ এএম

গতি, সুইং, বাউন্স- এই তিন ধরনে পারদর্শী ছিলেন ধারাভাষ্যকারদের ‘স্টেইনগান’ খ্যাত ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড, মাখায়া অ্যান্টেনির পর ব্যাটসম্যানদের মূর্তিমান আতঙ্কের নাম ছিল ‘স্টেইনগান’। তবে এবার তার নামে সঙ্গে যোগ হলো ‘সাবেক’ শব্দটি। ২০ বছর পর ২২ গজের ক্রিকেটের সব ধরনকে ‘না’ বলে দিলেন তিনি।

মঙ্গলবার (৩১ আগস্ট) টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার। সেটাও আর বেশি দিন চালিয়ে যেতে পারলেন না তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে স্টেইন থামলেন ৬৯৯ উইকেটে। দেশের হয়ে ৯৩ টেস্টে ৪৩৯টি, ১২৫ ওয়ানডেতে ১৯৬ আর ৪৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৪ উইকেট।

image


বিদায়ী বার্তায় স্টেইন বলেছেন, ‘এবারের ডিসেম্বরটা অনেক দীর্ঘ ছিল। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে এবছরটা গত বছরের তুলনায় ভালো কাটবে। আমি যে কয়বার নিজেকে বলার চেষ্টা করেছি ধৈর্য্য ধরো, সময় কেটে যাবে। অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, আনন্দ এবং ভাতৃত্বের ২০টি বছর কাটিয়ে ফেললাম। বলার মত অনেক স্মৃতিই আছে। কৃতজ্ঞতা জানানোর মত মানুষেরও অভাব নেই।’

‘আজ আমি আমার সবচেয়ে প্রিয় খেলা থেকে অবসর গ্রহণ করলাম। এটাই কঠিন সত্য তবে আমি কৃতজ্ঞ। আমার পরিবার থেকে শুরু করে সতীর্থ, ভক্ত এবং সাংবাদিক যারাই এই চমৎকার পথচলায় আমার পাশে ছিলেন সকলকে ধন্যবাদ।’


সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করতে ২০১৯ সালে টেস্ট থেকে অবসরে যান স্টেইন। সর্বশেষ তিনি আন্তর্জাতিক আঙিনায় খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে।

গত কয়েক বছর ইনজুরির সঙ্গে কেবল লড়তেই হয়েছে স্টেইনকে। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে কাঁধের চোটে পড়েছিলেন, সেটি আর পুরোপুরি ভালো হয়নি কখনই।

আরও পড়ুন: আফগানিস্তানে না খেয়ে আছে এক-তৃতীয়াংশ মানুষ

আন্তর্জাতিক আঙিনায় অনিয়মিত হওয়ার পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন স্টেইন। চলতি বছরের মার্চেই খেলেছেন পাকিস্তান সুপার লিগে। এর মধ্যে আইপিএল থেকে সরে গেলেও অবসর ঘোষণা করেননি তখন। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর