ভারতের দল থেকে বাদ পড়লেন গিল, সুযোগ পেলেন ঈশান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। শিরোপা ধরে রাখার এই লড়াইয়ের জন্য শনিবার ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। তবে, ঘোষিত এই দলে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের জায়গা না হওয়া ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গিলের অনুপস্থিতিতে দলে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেকর্ড ৫১৭ রান করে নির্বাচকদের নজরে আসেন তিনি। গিলের বাদ পড়ার পেছনে কেবল রানখরা নয়, বরং দলের কম্বিনেশন বা কৌশলগত কারণ বড় ভূমিকা পালন করেছে।

প্রধান নির্বাচক অজিত আগারকারের মতে, টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রয়োজন থেকেই ঈশানকে দলে নেওয়া হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন ভারতের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। তবে পরিসংখ্যান বলছে, সূর্যের সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। শেষ ২২ ইনিংসে তাঁর ঝুলিতে একটিও হাফ-সেঞ্চুরি নেই, মোট রান মাত্র ২৪৪। অন্যদিকে, বাদ পড়া গিলও শেষ ১৫ ম্যাচে মাত্র ২৯১ রান করেছেন। গিলের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।

নির্বাচকেরা এবারের দলে রিঙ্কু সিংয়ের মতো ‘ফিনিশার’ এবং অভিষেক শর্মার মতো তরুণ ওপেনারদের ওপর আস্থা রেখেছেন। পেস আক্রমণে থাকছেন জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। স্পিন বিভাগে বিষ ঢালতে প্রস্তুত বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

গিলকে বাদ দেয়া প্রসঙ্গে আগারকার বলেন, দলের প্রয়োজনে কাউকে না কাউকে বাইরে রাখতে হয়। অভিষেক গত এক বছরে দারুণ খেলেছে, তবে ওপেনিংয়ে উইকেটকিপার থাকলে আমাদের জন্য সুবিধা হয়। সূর্যকুমারও জানান, গিলের বাদ পড়াটা ব্যক্তিগত ফর্মের চেয়ে দলের কৌশলগত কারণেই হয়েছে।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য ২১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজটিই হবে খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেয়ার শেষ বড় সুযোগ।

এআরএস
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে স্বাগতিক ভারত।
টি২০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। রোববার ভারতের আহমেদাবাদে টস জিতে টিম ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সূর্যকুমাররা তুলেছে ২৫৩ রান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর