ফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

আইপিএলের নতুন মৌসুমের জন্য বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড মেগাস্টার শাহরুখ খানের ওপর চড়াও হয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন তিনি।

উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন সদস্য সঙ্গীত সোম মিরাটে এক জনসভায় বলেন, একদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। এই দেশদ্রোহী অভিনেতা শাহরুখ খান ৯ কোটি টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।

তিনি শাহরুখকে উদ্দেশ্য করে আরও বলেন, এই দেশের মানুষই আপনাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনি টাকা উপার্জন করছেন এই দেশ থেকে, অথচ দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। সঙ্গীত সোম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মার্চে আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো খেলোয়াড়রা বিমানবন্দর থেকে বাইরে পা রাখতে পারবেন না।

সঙ্গীত সোমের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন উত্তরপ্রদেশের বিরোধী দলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে। কংগ্রেস নেতা সুরিন্দর রাজপুতও একে সংকীর্ণ রাজনীতি বলে উল্লেখ করেছেন।

তিনি এনডিটিভিকে বলেন, শাহরুখ খান মুসলিম বলেই তাকে এভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনকি বিজেপির সহযোগী দল ও উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের সমালোচনা করেছেন।

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে ভেড়ায় কেকেআর। 

এআরএস
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের চার রিটেইন প্লেয়ার লিস্টে নেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম। এমনকি সেখানে নেই এমএস ধোনির নামও। 
টানা ভালো খেলছেন মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ক্রিকেটে যেনো ফিরেছেন নয়া রূপে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছয় উইকেট পাওয়ার পর, শনিবার লঙ্কানদের বিপক্ষে তিনটা।
বাংলাদেশের কোনো বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট ছিলো না। হিউস্টনে সেই অভাব ঘোচালেন মোস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর