মোস্তাফিজকে কেন বলির পাঁঠা বানানো হচ্ছে, দিল্লির প্রতি ওমর আবদুল্লাহর তোপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি মনে করেন, সরকারের এই হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমর আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভেনেজুয়েলা অভিযানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারত সরকার চাইলে বাংলাদেশ সরকারের সঙ্গেও তেমন আচরণ করতে পারে (যদি কোনো ক্ষোভ থাকে)। কিন্তু তারা তা না করে একজন নিরপরাধ খেলোয়াড়কে টার্গেট করছে। এই দুর্ভাগা খেলোয়াড়টির দোষ কী?

ওমর আবদুল্লাহ প্রশ্ন তোলেন, কেন এমন একজন খেলোয়াড়কে নিশানা করা হলো যার দেশ ভারতের কোনো ক্ষতি করেনি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, সেটা বোঝা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? তারা আমাদের দেশে সন্ত্রাসবাদে জড়িত নয়, বরং তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একজন খেলোয়াড়কে সরিয়ে দেওয়ায় এখন বিশ্বকাপও হুমকির মুখে। বাংলাদেশের মানুষ এখন ভারতে এসে বিশ্বকাপ খেলতে চাইছে না।

বিজেপি সরকারের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ এনে ওমর আবদুল্লাহ বলেন, যারা খেলাকে রাজনীতির সঙ্গে জড়ায়, তারা খেলোয়াড়দের প্রতিভার চেয়ে ধর্মকে বেশি প্রাধান্য দেয়। ফুটবল দলে মুসলমান বেশি থাকলে তাদের আপত্তি থাকে, কিন্তু ক্রিকেটে কম থাকলে সমস্যা হয় না। তারা শিক্ষা থেকে খেলাধুলা- সব কিছুতেই ধর্ম খুঁজে বেড়ায়।

তিনি আরও স্পষ্ট করেন যে, মোস্তাফিজ নিজে ফিরতে চাননি এবং কেকেআর কর্তৃপক্ষও তাকে ছাড়তে আগ্রহী ছিল না। ওপর মহল থেকে চাপ সৃষ্টি করে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজেপি নেতার পৃথক জম্মু রাজ্য গঠনের দাবির সমালোচনা করে ওমর প্রশ্ন তোলেন, এই দাবিও কি ধর্মের ভিত্তিতে করা হচ্ছে? তিনি অভিযোগ করেন, বিজেপি ইতিমধ্যে লাদাখকে ধ্বংস করেছে এবং এখন তাদের নজর জম্মুর দিকে।

পরিশেষে তিনি বলেন, খেলোয়াড়দের ওপর ক্ষোভ না ঝেড়ে প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান করা উচিত। এভাবে খেলোয়াড়দের নিশানা করলে পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে তিনি সতর্ক করে দেন।

এআরএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর