অবশেষে ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

সরকারের নির্দেশে দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে অবশেষে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এর আগে ম্যাচটি বয়কটের যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছিল, সোমবার আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে।

এতে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইকে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেটে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে। পাকিস্তান সরকারের এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার নির্দেশ দিচ্ছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন এবং আইসিসি ও বিসিবির প্রতিনিধিদের সঙ্গে গত রোববারের বৈঠকের ফলাফল তুলে ধরেন। এরপরই এই ঐতিহাসিক সিদ্ধান্তটি আসে। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে ম্যাচটি খেলার জন্য অনুরোধ জানান।

মূলত বাংলাদেশ দলকে কেন্দ্র করেই এই জটিলতার সৃষ্টি হয়েছিল। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি নজিরবিহীনভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ঘোষণা দিয়েছিল, তারা ভারতের বিপক্ষে খেলবে না। আইসিসি ইভেন্টের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি।

পাকিস্তান তাদের বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। ভারতের সাথে এই হাই-প্রোফাইল ম্যাচটি বাতিল হলে শ্রীলঙ্কা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতো, কারণ তাদের পর্যটন খাত এই বড় ম্যাচগুলোর ওপর অনেকটাই নির্ভরশীল। পাকিস্তানের সিদ্ধান্তে এখন সেই শঙ্কা কেটে গেছে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলেও দেশের ২০ কোটি ক্রিকেট ভক্তের কথা বিবেচনা করে আইসিসি কিছু ইতিবাচক ঘোষণা দিয়েছে। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের বাইরে থাকার কারণে বাংলাদেশের ক্রিকেটের ওপর যেন দীর্ঘমেয়াদী প্রভাব না পড়ে, সেজন্য তারা প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আইসিসি জানিয়েছে, বিসিবির ওপর কোনো ধরনের আর্থিক বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না। আর ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেয়া হবে বলেও আশ্বস্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। 

পাকিস্তান বয়কট তুলে নেওয়ার পর আইসিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, সব সদস্য রাষ্ট্র আইসিসি ইভেন্টে অংশগ্রহণের শর্তাবলী মেনে চলতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে একমত হয়েছে।

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর