নাহিদের গতিঝড়ে ১১৪ রানে থামলো পাকিস্তান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৪ ওভারেই গুটিয়ে যায় সফরকারী দলের ইনিংস। এটি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের সর্বনিম্ন রানের ইনিংস। 

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে অবশ্য স্বস্তিতেই ছিল পাকিস্তান। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রানের জুটি গড়েন ওপেনাররা। তবে ১০ম ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে আউট করে পাকিস্তানের ইনিংসে প্রথম ধাক্কা দেন নাহিদ রানা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান এই তরুণ পেসার। মাত্র ৬৯ রানের মধ্যেই পাকিস্তানের ৫ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। তার শিকারদের মধ্যে ছিলেন অভিষিক্ত মা’জ সাদাকাত ও শামিল হুসাইন, পাশাপাশি অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাও।

ওয়ানডে ক্যারিয়ারে এটিই নাহিদ রানার প্রথম পাঁচ উইকেট শিকার (ফাইফার)। তাকে ভালো সঙ্গ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি নেন ৩টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

বাংলাদেশি বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান।

শেষদিকে ফাহিম আশরাফ ও আবরার আহমদের ৩২ রানের জুটি না হলে পাকিস্তান ১০০ রানও পার করতে পারত না।

বাংলাদেশে একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ।

আরবিএস
মাত্র ১৪১ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেলো না বাংলাদেশ। নাহিদ রানার ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় ২৫ রানের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো টাইগাররা।
অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বা ধবলধোলাই করার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবের খুব কাছেও পৌঁছে গিয়েছিল শরিফুল ইসলামের আগুনঝরা বোলিংয়ে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর