ইরান-আমেরিকা যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে!

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

পারস্য উপসাগরের আকাশে যুদ্ধের যে ঘনঘটা দেখা দিয়েছিল, তা নিরসনে এবার আশার আলো দেখছেন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। ২২ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যস্থতাকারী দেশগুলো এর সময়সীমা বাড়ানো এবং ভঙ্গুর এই শান্তি প্রক্রিয়াকে টেকসই করতে জোর তৎপরতা শুরু করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে যুদ্ধবিরতি বৃদ্ধিতে ‘নীতিগতভাবে একমত’ হয়েছে।


আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মধ্যস্থতাকারীরা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণের মতো জটিল বিষয়গুলোতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বুধবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে জানান, আঙ্কারা এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং উত্তেজনা প্রশমনে নিরলস কাজ করে যাচ্ছে। যদিও তিনি সতর্ক করেছেন, লেবাননের ওপর ইসরাইলি হামলা শান্তির এই সুযোগকে ক্ষতিগ্রস্ত করছে, তবুও যুদ্ধের চেয়ে শান্তির সুফল অনেক বেশি, এই মূলমন্ত্রে অবিচল থাকলে সংকট সমাধান সম্ভব।

এদিকে, দীর্ঘদিন সম্পর্কের টানাপোড়েন চলার পর বুধবার এক ঐতিহাসিক টেলিফোন সংলাপে মিলিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা হ্রাসের উপায় নিয়ে আলোচনা করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ, যা সংকট নিরসনে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান যুদ্ধ নয় বরং সংলাপ চায়। তবে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দেশ যদি ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় কিংবা আত্মসমর্পণ করতে বাধ্য করে, তবে তা ব্যর্থ হবে। আন্তর্জাতিক মানবিক নীতি ও আইনের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বেসামরিক এলাকা, স্কুল ও হাসপাতালে হামলা চালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে কি না। বর্তমানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে এপির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও আলোচনার পথ খোলা রেখেছে।

অন্যদিকে, ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, যুদ্ধের ফলে জ্বালানি সংকটে জর্জরিত দেশগুলোকে কীভাবে সহায়তা করা যায়, সেটিই এখন আইএমএফ-এর মূল ফোকাস। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে তেল, গ্যাস, ন্যাপথা ও হিলিয়ামের মতো পণ্যের যে তীব্র সংকট তৈরি হয়েছে এবং সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে, তা নিয়ে আইএমএফ গভীরভাবে উদ্বিগ্ন।


পারস্য উপসাগরের এই সংঘাত এখন কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল হুমকি। মধ্যস্থতাকারীদের এই ‘নীতিগত ঐক্য’ যদি শেষ পর্যন্ত সফল হয়, তবে ২২ এপ্রিলের পরও শান্তির পথে যাত্রা অব্যাহত থাকবে। এখন দেখার বিষয়, আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতা বিশ্বকে যুদ্ধের আতঙ্ক থেকে কতটা মুক্তি দিতে পারে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর