২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

ব্যাটিংয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ইনিংস এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে বাংলাদেশ ৮ উইকেটে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেটে ১৯১ রান করে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট, আর অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৬ বলে ৯৪ রান। 

বাংলাদেশ যখন জয়ের খুব কাছাকাছি, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান দুই দলের ক্রিকেটাররা।

তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

এর আগে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ২২ বার মাঠে নামে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছিল ২০০৫ সালে, যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ও দীর্ঘ সময় একমাত্র ওয়ানডে জয়।
 

সংক্ষিপ্ত স্কোর 
বাংলাদেশ: ২৮৪/৮, ৫০ ওভার (মোসাদ্দেক ৮৬*, শান্ত ৬৭, তানজিদ ৫৪, এলিস ৩/৩৮)। 

অস্ট্রেলিয়া: ১৯১/৯, ৪২.২ ওভার (গ্রিন ৫২*, ক্যারি ৪৭, রানা ৪/৪১)।

ফল: বাংলাদেশ বৃষ্টি আইনে ৮৬ রানে জয়ী।

ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ)।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

আরবিএস
শেষ মুহূর্তে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দারুণ এক জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস ঝালিয়ে নিল সহ-আয়োজক মেক্সিকো। গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ৭৮ হাজার দর্শকের গগনবিদারী...
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যেন এক চরম নাটকীয় মোড় নিল অস্ট্রেলিয়ান ফুটবল! এতকাল যে ইতালির ‘আজ্জুরি’ জার্সির প্রেমে মজে ছিলেন, সেই ক্রিস্টিয়ান ভোলপাতো অবশেষে নিজের জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে খেলার...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
শেষ মুহূর্তে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর