জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

শেষ মুহূর্তে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা।

এ ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। জিততে হলে দরকার আর মাত্র ১ উইকেট। অস্ট্রেলিয়ার দরকার ৪৬ বলে আরও ৯৪ রান।

এর আগে মঙ্গলবার (৯ জুন) টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। একপর্যায়ে বড় সংগ্রহের আভাস দিলেও মাঝে কিছুটা খেই হারায় বাংলাদেশ। তবে শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় লাল-সবুজরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ারসেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে স্বাগতিকরা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি স্বাগতিকদের চতুর্থ সর্বোচ্চ স্কোর।

আরবিএস
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দারুণ এক জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস ঝালিয়ে নিল সহ-আয়োজক মেক্সিকো। গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ৭৮ হাজার দর্শকের গগনবিদারী...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কাল বুধবার। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। 
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর