পানামার বিদায় নিশ্চিত, নকআউটের আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়েশিয়া

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:২০ পিএম

ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল পানামা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল মধ্য আমেরিকার দেশটির। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া।

গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারের পর বিশ্বকাপে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সামনে। সেই চাপের ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিতে সক্ষম হয় তারা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৪তম মিনিটে। জোসিপ স্টানিসিচের ক্রস থেকে দারুণ হেডে বল জালে পাঠান আন্তে বুদিমির। সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেন, গোল করতে না পারলে ম্যাচ জেতা সম্ভব নয়। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ভবিষ্যতে এই দল আরও পরিণত হয়ে উঠবে বলেই বিশ্বাস তার।

ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ এদিন খেলতে নেমেছিলেন নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। শুরুতেই তার একটি হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অন্যদিকে থমাস ক্রিস্টিয়ানসেনের অধীনে গড়ে ওঠা পানামার রক্ষণভাগ আবারও প্রশংসা কুড়িয়েছে। শক্ত রক্ষণভাগের ওপর ভর করেই দলটি বাছাইপর্ব পেরিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল।

ম্যাচের ২৩তম মিনিটে পানামাও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। হোসে লুইস রদ্রিগেজের হেড কোনো রকমে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ক্রোয়েশিয়া। এর ফলও পায় দ্রুত। বুদিমিরের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি হয়েছিল। মদ্রিচের পাস থেকে মার্কো পাশালিচের শট প্রথমে রুখে দেন গোলরক্ষক অরল্যান্ডো মসকেরা। ফিরতি বলেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

গোল শোধে শেষদিকে আক্রমণের ঝড় তোলে পানামা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে ঘানা। তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া রয়েছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা, আর ঘানার বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া। সেই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ থেকে নকআউট পর্বে কারা জায়গা করে নেবে।

আরবিএস
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল সুইসরা।
জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর