এশিয়া কাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত।
দুই ওপেনার এবং সাকিবকে হারানোর পর ভালোই ভুগতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। শূন্য রানে তানজিদ ফেরার পর নাঈমও ফিরে যান মাত্র ১৬ রানে। এরপর আশার আলো নিয়ে অধিনায়ক সাকিব মাঠে আসলেও পাঁচ রানের বেশি করতে পারেননি তিনি। সাকিব ফিরে যাওয়ার পর বাংলাদেশের হাল ধরেছেন শান্ত। শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করে চার মেরে ফিফটি করেন তিনি।
শান্তর সাথে ম্যাচের হাল ধরেন হৃদয়। তবে দলীয় ৯৫ রানে ভেঙে যায় তাদের এই জুটি। দু'জনে মিলে করেন ৫৯ রান। শান্তর ফিফটির সাথে হৃদয় করেন ২০ রান।
ডাউন দ্য গ্রাউন্ডে এসে শানাকাকে খেলতে গিয়ে লাইন মিস করেন হৃদয়। ভারতীয় আম্পায়ার জয়ারমন মদনগোপালের সাড়া না পেয়ে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সফল হয় তাদের রিভিউ, ড্রেসিংরুমে ফেরেন হৃদয়ও। শান্তর সাথে এখন ব্যাট করছেন মুশফিক।
দুই ওপেনারের পর সাকিবকেও হারালো বাংলাদেশ