বিশ্বসেরাদের একজন হতে চান শান্ত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

বিশ্বকাপে বিশ্বসেরাদের একজন হতে চান নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপে রেখেছেন তার সাক্ষর। দারুণ ফর্মে থাকার পরো ইনজুরিতে ছিটকে গেছেন। তবে আত্মবিশ্বাসী শান্ত আবারো ফিরতে চায় পুরোনো রূপে। পেছনের গল্পে সেই প্রমাণটা ও রেখেছে।

ক্যারিয়ারের বাজে সময়ে কতশতবার যে এমন মুষড়ে পড়েছেন, নিজেকে হারিয়ে খুঁজে বেরিয়েছেন সেই হিসেব মেলানোটা কঠিন এক অঙ্ক নাজমুল শান্তর জন্য... শান্ত মচকেছেন কিন্তু ভাঙ্গেননি... পেছন থেকে যে একজন ছিলেন তার দাঁড়িয়ে থাকার খুঁটি।

ফাইটার সুজন। যার দেয়া সাহসে আজ বাংলার ক্রিকেট শান্ত এক উজ্জ্বল নক্ষত্র। সবাই সাফল্য দেখতে চায়, কিন্তু পেছনের গল্প কয়জন জানতে কিংবা শুনতে চায়।

নাজমুল শান্ত জানালেন, বাসায় থেকে অনেক খারাপ সময় কাটিয়েছেন তিনি। সেসময় তাকে সবচেয়ে বেশি মানসিক সার্পোট দিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

এবার ইনজুরির সঙ্গে যুদ্ধে জিতে ফিরতে হবে, শান্তকে যে গর্জন শোনাতে হবে বিশ্বমঞ্চে... যার ড্রেস রিহার্সেল সেরেছেন এশিয়া কাপে... ইনজুরিতে মাত্র ২ ম্যাচ পর ছিটকে গেলেও শান্ত এখনো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখনো ২ নম্বরে। অথচ এই শান্তই সেদিন হারিয়ে যেতো ভাগ্যের নির্মম পরিহাসে।

নাজমুল শান্ত জানান, খারাপ সময়েও ক্রিকেটের প্রতি ভালোবাসা হারাননি তিনি।

কিছু হতাশা শেখায়, কিছু হতাশা ব্যর্থতার গভীর সমুদ্রে হারিয়ে দেয় নিষ্ঠুরতায়। আবার ওই হতাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লড়াকু মানসিকতায় কেউ কেউ বনে যান তারকা। নাজমুল শান্ত তেমনই এক ক্যারেক্টার...

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর