শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিলো পাকিস্তান

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে আড়াইশো ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছেন বাবর আজমরা। 

ভারতের বিপক্ষে ফাইনালে যেতে হলে বৃষ্টি আইনে ৪২ ওভারে ২৫২ রান করতে হবে শ্রীলঙ্কাকে।

বৃহস্পতিবার দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে মাত্র ৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যক্তিগত ৪ রানে প্রমোদ মদুশানের শিকার হন ফখর জামান। 

এরপর আবদুল্লাহ শফিক ও বাবর আজম দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৩৫ বলে ২৯ রান তুলতেই দুনিত ভেল্লালেগের বলে ধরাশায়ী হন পাকিস্তান অধিনায়ক বাবর।

অন্যদিকে ৫২ রান করা শফিক ফিরে যান মাথিশা পাথিরানার ওভারে। কিছুক্ষণ পর পাথিরানার ওভারে ফিরে যান মোহাম্মদ হারিসও।

২৭.৪ ওভারে ১৩০ রান করার পর শুরু হয় বৃষ্টি। এর ঠিক আগেই আউট হন মোহাম্মদ নেওয়াজ। ১২ বলে ১২ রান করেন তিনি। 

কিছুক্ষণ পর খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য কমে ৪২ ওভারে নেমে আসে। মোহাম্মদ রিজওয়ান তুলে নেন হাফসেঞ্চুরি।

ইফতিখার আহমেদকে নিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেন রিজওয়ান। এ জুটির ব্যাট থেকে আসে ১০৮ রান। ইফতিখার শেষ পর্যন্ত ৪০ বলে ৪৭ রান করে পাথিরানার ওভারে আউট হন। শেষ পর্যন্ত অপরাজিত থাকা রিজওয়ান ৭৩ বলে করেন ৮৬ রান। 

আরবিএস  
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর