অনেক প্রশ্নের জবাব পাননি চন্ডিকা হাথুরুসিংহে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ এএম

শেষ ভালো যার সব ভালো তার। এশিয়া কাপে ফাইনালে উঠতে না পারলেও ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় বিশ্বকাপের আগে বাংলাদেশকে এনে দিয়েছে স্বস্তি। টাইগার কোচ তো বটেই ভারতীয় ব্যাটাররাও সাকিবদের কুর্নিশ করতে বাধ্য হয়েছে। তবে অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি বলেই মনে করেন চন্ডিকা হাথুরুসিংহে।

এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়। টিম বাসে ওঠার আগে নির্বাচক আব্দুর রাজ্জাকের সাথে বেশ উৎফুল্ল সাকিব আল হাসান। আলোচনার টপিক বোঝা না গেলেও তার হাসিমুখই বলে দেয় -রোহিতদের হারিয়ে টাইগার ক্যাপ্টেন কতটা হ্যাপি।

ছয়দিনের ব্যবধানে একটা দলের চেহারা কীভাবে বদলে যেতে পাত্রে, সেটা পাশাপাশি এই দুই ছবিতে স্পষ্ট। শ্রীলংকার কাছে হারের পর সেদিন বিমর্ষ চেহারায় সাকিব বাসের মাঝ বরাবর বসেছিলেন ক্যামেরার বিপরীতে। আর এবার, একদম সামনের সিটে। আসলে সামনের সিট তো তাকেই মানায়। মাঠ আর মাঠের বাইরে যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট।

দল আর সাংবাদিকদের ভিড়ে এদিন চমকে দেন বাংলাদেশের এক ক্ষুদে ভক্ত। বাবার কোলে চেপে হাজির টিম বাসের সামনে। হোক লংকান, টাইগারদের জন্য গোটা ম্যাচ জুড়ে সেও গলা ফাটিয়েছে। এটা দেখে আফিফ সেই ভক্তের জন্য উপহার হিসেবে পাঠিয়ে দিলেন নিজের জার্সি। ব্যস… ক্যামেরার ফ্ল্যাশে বাবা-মেয়ের খুশি বাঁধভাঙা।

ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে সাকিব-নাসুমদের প্রশংসায় ভাসিয়েছেন শুভমান গিল। বলতে দ্বিধা করেননি টাইগারদের দাপটে ম্যাচে কতটা ব্যাকফুটে ছিলেন।

শুভমান গিল বলেন, যেভাবে সাকিব এবং অন্যান্য ব্যাটসম্যানরা রোটেট করে খেলেছে, যেভাবে স্পিনারদের ডমিনেট করেছে এক কথায় অসাধারণ। ঐ জুটি আর লোয়ার অর্ডার পার্টনারশিপ আমাদের জন্য গেম চেঞ্জিং ছিলো।

মিশন শেষে এদিন গণমাধ্যমের মুখোমুখি টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলগত পারফর্ম্যান্সে বাংলাদেশ যে কতকিছু অ্যাচিভ করতে পারে সেটাই মনে করিয়ে দিয়েছেন।

চন্ডিকা হাথুরুসিংহের ভাষায়, বেশিরভাগ প্লেয়ারই দলের জয়ে কন্ট্রিবিউট করেছে। এবারের এশিয়া কাপে আমরা অনেক ইন্ডিভিজ্যুয়াল পারফর্ম্যান্স দেখেছি, কিন্তু দলগত পারফর্ম্যান্স মিসিং ছিল। এই ম্যাচে আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি। 

ডেথ ওভারে মুস্তাফিজের বলেই বাংলাদেশের জয় সহজ হয়েছে। কিন্তু এই ফিজই এশিয়া কাপে ম্যাচ পেয়েছেন মাত্র দুইটা। টাইগার কোচ যেমন প্রশংসা করেছেন তেমন মুস্তাফিজকে বসিয়ে রাখার কারণও খোলাসা করেছেন।

মুস্তাফিজকে কখনোই দল থেকে ড্রপ করা হয় নি। বিশ্বকাপের জন্য সবাইকে রোটেট করে খেলানো হচ্ছে। আমাদের শেষ তিন-চার সিরিজ লক্ষ্য করলেই বুঝতে পারবেন। মুস্তাফিজ এই পেস ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ। ওর সামর্থ্য আমরা জানি।

বিশ্বকাপের আগে দলগঠন নিয়ে অনেক সমালোচনা, অনেক প্রশ্ন। এশিয়া কাপের পাঁচ ম্যাচে হাথুরু কি সেসব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন? 

হাথুরু বলেন, আমি বেশি উত্তর পাই নি, অল্প কিছু পেয়েছি। লাকিলি আমাদের সামনে আরেকটা সিরিজ আছে। কিছু ইস্যু আমরা ফেস করছি, যার জন্য প্রতি ম্যাচেই হোঁচট খেতে। তারপরেও আমাদের বেশ কিছু প্লেয়ার ভালো পারফর্ম করেছে।

 

একাত্তর/আরএ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর