বাংলাদেশের ১৪৬তম ওয়ানডে খেলোয়াড় খালেদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল খালেদ আহমেদের। প্রায় ৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১২টি টেস্ট। গত বছর থেকে এ সংস্করণে অবশ্য নিয়মিত তিনি। 

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়ানডে অভিষেক হলো এ পেসারের। মোস্তাফিজের কাছ থেকে অভিষেক ক্যাপটি পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন খালেদ। ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে মিড-উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন কিউইদের ওয়ানডাউন ব্যাটসম্যান চ্যাড বস।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না খালেদকে। 

মোস্তাফিজের কাছ থেকে অভিষেক ক্যাপ পাচ্ছেন খালেদ। (বামে) ওয়ানডে ক্যাপ হাতে খালেদ। (ডানে)

খালেদ আহমেদের জন্ম সিলেটে। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলত ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলছেন। এছাড়াও নিচের সারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন।

২০১৫-১৬ মৌসুমে প্রথমবারের মতো সিলেট বিভাগের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলতে নামেন। ২০১৫ সালের ১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লীগে অভিষেক হয় তার। ২০১৭ সালের ৫ মে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের পক্ষে লিস্ট এ ক্রিকেটে প্রথম খেলেন। একই সালের ৫ নভেম্বর ২০১৭-১৮ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগের টি-টুয়েন্টি খেলায় অভিষেক হয় তার।

২০১৮ সালের আগস্টে এশিয়া কাপকে সামনে রেখে ৩১-সদস্যের প্রাথমিক তালিকায় বারোজন নতুন খেলোয়াড়ের মধ্যে তিনিও ছিলেন । ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে খালেদ আহমেদের।

 

একাত্তর/জো
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
ওপেনার বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর