শ্রীলংকার বিপক্ষে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসামে পৌঁছানোর পর বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করেছে টাইগাররা। হোক প্রস্তুতি ম্যাচ, লঙ্কানদের বিপক্ষে জয় চান টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

শুক্রবার ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।

বিশ্বকাপের আগে বোমা ফাটিয়েছেন সাকিব, সব দায় অন্যদের কাঁধে বণ্টন করেছেন সমানভাবে। টাইগার ক্যাপ্টেন ভারতে নির্ভার, সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, পারফর্ম্যান্স দিয়েই জায়গা করে নিতে হবে একাদশে।

সাকিব যখন কথা বলেন তখন সবাই হয়ে যায় শ্রোতা, সে প্লেয়ার হোক কিংবা লঙ্কান নেতা-এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে, এবার সেই ভুল করতে চায় না বাংলাদেশ। হোয়াইট বোর্ডে পরিকল্পনা সাজিয়ে সাকিব দায়িত্ব বুঝিয়ে দিলেন নাম ধরে ধরে।

আসামের গোহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়াম নামের মতোই বিশ্বকাপের রঙে রঙিন। বৃহস্পতিবার সকাল নাগাদ বাংলাদেশ দল হাজির হয় ম্যাচ ভেন্যুতে। তবে টিম বাস থেকে নামার সময় একজন ঠিকই নজর কাড়লেন। তিনি শ্রীধরন শ্রীরাম। বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় এই কনসালটেন্ট কাজ শুরু করে দিয়েছেন পুরো দমে।

বিশ্বকাপে যাবার আগেই টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার শেষ নাই। তাই তো টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শান্ত লিটনদের নিজের কাছে রেখে তালিম দিয়ে যাচ্ছেন হরদম।

টিম মিটিংয়ের আগে ওয়ার্ম আপ সেশন, সেখানেও সাকিব খুঁজেছেন পারফেকশন, তাওহীদ হৃদয় থেকে মুস্তাফিজ সবার স্ট্রেচিং করে দিয়েছেন ঠিক।

ইনডোর প্র্যাক্টিসেও পাশাপাশি নেটে ব্যাট চালিয়েছেন টাইগারদের তিন টপ অর্ডার। শান্ত, তানজিদ তামিম আর লিটন। লঙ্কানদের বিপক্ষে মোমেন্টাম সেট করার দায়িত্বটা যে ওদের ওপরেই।

হেড টু হেডে এ পর্যন্ত বাংলাদেশ শ্রীলংকার মুখোমুখি হয়েছে ৫১ বার, যেখানে বাংলাদেশের ৯ জয়ের বিপরীতে শ্রীলংকার জয় ৪২ টায়। ৩৭ বছরের এই পরিসংখ্যান অবশ্য বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। আইসিসি র‍্যাংকিংয়ে এখন লঙ্কানদের একধাপ উপরে টাইগাররা। তবে এশিয়াকাপে পরপর দুই ম্যাচে হার-সাকিবদের জন্য বড় ধাক্কা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য পুরোপুরি রেডি আসামের গোহাটি, সাকিবরা তৈরি তো?

 

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর