ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ পেছালো টাইগাররা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৭ পিএম

ভারতের আহমেদামাবদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেটের দেড় মাসের মহাযজ্ঞ। দশ ভেন্যুতে ৪৮টি ম্যাচের এই আসরে দলের সংখ্যাও দশটি। যথারীতি এতে নিচ্ছে টাইগার হিসেবে খ্যাত বাংলাদেশ ক্রিকেট দল। 

আর মাত্র একদিন পরই, ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব এন্ড কোং। কিন্তু তার আগেই একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ দল। আইসিসির সবশেষ হালনাগাদ করা ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ অবনমন হয়েছে। একধাপ পিছিয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

অনেকটা সময় ধরে র‍্যাংকিংয়ের সাত নম্বর পজিশনটা ধরে রেখেছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখা গেলো না। র‍্যাংকিংয়ের সাত নম্বর পজিশনটা বাংলাদেশ খুইয়েছে শ্রীলঙ্কার কাছে। এশিয়া কাপে ব্যর্থতার পর ঘরের মাঠে ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় এই পরিণতি।

হালনাগাদ তালিকায় বর্তমানে সাতে উঠে আসা শ্রীলঙ্কার আর আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান। তবে পয়েন্টের ব্যবধানটা দুই দলের চোখে পড়ার মতো। এশিয়া কাপের রানার আপদের বর্তমান পয়েন্ট ৩ হাজার ৫১২। অপরদিকে বাংলাদেশের পয়েন্ট ৩ হাজার ২০৯।

তবে আশার কথা, বিশ্বকাপ চলার সময়ে প্রতি সপ্তাহে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে। চলতি সপ্তাহে আইসিসির নতুন হালনাগাদে শ্রীলঙ্কা সাতে উঠলেও তাদের দাপট বেশিদিন না-ও থাকতে পারে। কারণ তারা দশমিক ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ থেকে। আফগানদের হারাতে পারলেই সেটি ফিরে পাওয়া সম্ভব। 

আইসিসির সবশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে এই একটা পজিশনেই পরিবর্তন এসেছে। এতে যথারীতি শীর্ষ স্থানটা ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানটা ধরে রেখেছে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে রয়েছে ইংল্যান্ড এবং ছয়ে রয়েছে নিউজিল্যান্ড। ৯ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান। আর, এবারের বিশ্বকাপে খেলা নেদারল্যান্ডসের ওয়ানডে র‍্যাংকিং ১৪তম।

আরবিএস
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর