ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার সহজ জয়

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছেন লঙ্কানরা।

ব্যাঙ্গালুরুতে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ২৫.৪ ওভারেই জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।

অবশ্য শুরুতে রান তাড়ায় নেমে কিছুটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ৯ রানে তারা হারায় কুশাল পেরেরার উইকেট। স্কোর বোর্ডে আরও ১১ রান ওঠার পর বিদায় নেন কুশাল মেন্ডিসও। দুজনকেই ফেরান ডেভিড উইলি।

এরপর পাথুম নিসাঙ্কা ও সাদেরা সামারাভিক্রমার নিরবচ্ছিন্ন জুটিতে লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। পাথুম ও সাদেরা দুজনই পার হন হাফসেঞ্চুরির গণ্ডি। শেষ পর্যন্ত ৮৩ বলে পাথুম ৭৭ ও ৫৪ বলে সাদেরা ৬৫ রান করেন। এরমধ্যে পাথুমের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়ের মার। সাদেরার ইনিংসটি সাজানো ৭ চার ও এক ছয়ের মারে।

এর আগে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করা মালানকে কট বিহাইন্ড করেন তিনি।

এরপর জো রুট পড়েন রানআউটের ফাঁদে। ১০ বলে ৩ রান করা ইংলিশ ব্যাটিং স্তম্ভকে ফেরানোর পেছনেও অবদান ম্যাথুসের থ্রোয়ের। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। এরপর কাসুন রাজিথার শিকার হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টোও (৩১ বলে ৩০)।

দলের হাল ধরতে পারেননি জস বাটলারও। তাকে ৮ রানে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা। লিভিংস্টোন বিদায় নিলে ইংল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট। কুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সেখান থেকে দলকে টানছিলেন বেন স্টোকস ও মইন আলি। তবে ৩৭ রান যোগ করতেই মঈন আলীর(১৫) বিদায়ে ভাঙে জুটি। স্টোকসকে সঙ্গ দিতে ব্যর্থ হন ক্রিস ওকসও(০)। একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে লহিরু কুমারা নেন তিন উইকেট।

ওয়ানডের বিশ্ব মঞ্চে ২০০৭ সাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হারলো ইংল্যান্ড। চলতি আসরে পঞ্চম ম্যাচে চতুর্থ হারে সেমি-ফাইনালের স্বপ্ন আরও ফিকে হয়ে গেল জস বাটলারের দলের।

একাত্তর/আরএ
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর