বিশ্বকাপ দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তাসকিন

আপডেট : ১৪ মে ২০২৪, ১০:৪৬ এএম

তাসকিনকে নিয়ে শঙ্কা। তার ইনজুরির অবস্থা ভালো না। দিনভর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা। তবে কি দেশের অন্যতম সেরা এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না? এমন নানা প্রশ্নের শেষে জানা গেলো,  বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে তাসকিনকে রেখে। যদিও তার ইনজুরির অবস্থা ভালো না। 

টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা পক্ষে-বিপক্ষে মত দিলেও সিনিয়র দুই ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনের ব্যাপারে অনড় অবস্থানে। তারা তাসকিনকে রাখতে চান দলে। দিনভর যতো আলোচনাই হোক না কেন সাকিব, রিয়াদ, শান্তর জোরের কাছে হার মেনেছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা। 

যুক্তরাষ্ট্রে তাসকিনের চিকিৎসা করানো হবে। বিসিবির এক প্রভাবশালী পরিচালককে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে যেন তাসকিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

ঝুঁকি থাকলেও তাসকিনকে সাথে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার। নাজমুল হাসান পাপন শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের জন্য অপেক্ষা করতে চান। কারণ তিনি জানেন তাসকিন দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 
১৫ সদস্যের বাইরে আরও একজন বাড়তি পেসার নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। যদি আইসিসির বেঁধে দেয়া ডেডলাইন ২৪ মে’র মধ্যে তাসকিন ফিট না হন তবে রিপ্লসমেন্ট হিসবে ওই পেসার দলে ঢুকে যাবেন।

তবে তাসকিন যদি ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকেও যান তারপরও তাকে দেশে ফেরত পাঠানো হবে না। পুরো বিশ্বকাপে তাকে দলের সঙ্গে রাখবে বিসিবি। এমন কিছু ঘটনা বাড়িয়ে দেয় দলের টিম স্পিরিট। 

 

একাত্তর/এসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর