বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, অনেকটাই পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ২৭ মে ২০২৪, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্র সিরিজ হাতছাড়া, এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। মূল মঞ্চে নামার আগে টাইগাররা কি পুরোপুরি নিশ্চিন্ত? টেক্সাসে সৌম্য-তানজিদের ব্যাটিং ডিসপ্লেতেও মেটেনি লিটন-শান্তদের অফফর্ম নিয়ে প্রশ্ন। পাশাপাশি পাওয়ার প্লে-তে উইকেট তোলা এবং বড় স্কোর করার দিক থেকে বাংলাদেশ অন্য দলগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে।

টেক্সাসের কাজ শেষ এবার ডালাসের উদ্দেশ্যে টিম বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর এক জয়কে সম্বল করে বিশ্বকাপ প্রস্তুতি পর্বে টাইগাররা। কিন্তু টপ অর্ডারে ব্যাটিং, পাওয়ার প্লে-তে কুইক রান জেনারেশন, ইম্প্যাক্টফুল বোলিং, পাওয়ার-প্লেতে প্রতিপক্ষকে আটকে দেয়া, এক সিরিজে মেটানো গেছে কি সব সমস্যা? নাকি দুশ্চিন্তা বেড়েছে আরও?

কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটিং

প্রথম ম্যাচে ৭.৬৫, দ্বিতীয় ম্যাচে ৭.২০ আর শেষ ম্যাচে বাংলাদেশ ব্যাট করেছে ৯.২৫ রান রেটে। প্রথম দুই ম্যাচের রান রেট বলে দেয় মূল বোলিং লাইন আপের বিপরীতে টাইগার ব্যাটাররা কতটা খাবি খেয়েছে। অথচ বার্মিংহামে একইদিন মাঠে নেমেছিল ইংল্যান্ড আর পাকিস্তান। যেখানে বাংলাদেশ দেড়শ করতেই হিমশিম খায় সেখানে ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে পাকিস্তান বোর্ডে তোলে ১৬০ রান।

উইকেট-কন্ডিশন-প্রতিপক্ষ বিবেচনায় বাবর-বাটলারদের সাথে টাইগারদের হুবহু তুলনা করা অমূলক, তবে তুলনা করা যেতে পারে ব্যাটিং অ্যাপ্রোচ আর ইনটেন্ডে। বড় স্কোর গড়ার মেন্টালিটিতে যেখানে অনেক পিছিয়ে বাংলাদেশ।

ফর্মে ফেরার লড়াইয়ে টাইগারদের অবস্থা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে দুই ধরনের ওপেনিং পেয়ার খেলায় বাংলাদেশ। প্রথম ম্যাচে লিটন-সৌম্য, আর বাকি দুই ম্যাচে খেলেন তানজিদ-সৌম্য। শেষ ম্যাচে ওপেনাররা ম্যাচ জেতানোয় যেখানে মিলেছে স্বস্তি, ঠিক সেখানেই শান্ত-লিটনরা ব্যাট না করায় বোঝা যায় নি ওদের কি পরিস্থিতি। তাই ম্যাচ জিতলেও অফ ফর্মে থাকা ব্যাটারদের পরখ করতে না পারার আফসোসও আছে।

পাওয়ার প্লে-তে ধীর ব্যাটিং

টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার যেখানে ম্যাচের গতি পালটে দেয়, সেখানে বাংলাদেশ পাওয়ার প্লে-র ফায়দা তুলতে বারবার ব্যর্থ। যুক্তরাষ্ট্র সিরিজে পাওয়ার প্লেতে টাইগারদের গড় রান ৪৩, অথচ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা সিরিজই দেখুন। পাওয়ার প্লেতে ক্যারিবিয়িরা গড়ে ৫৮ আর সাউথ আফ্রিকা ৬৬ করে রান তুলছে। এতেই আভাস পাওয়া যায় বড় দলগুলোর তুলনায় কতটা পিছিয়ে টাইগাররা।

পাওয়ার প্লে-তে খরুচে বোলিং

একই অবস্থা বোলিংয়েও পাওয়ার প্লে-তে মূল দায়িত্বটা মূলত শরিফুল-তানজিমের। ৬ ওভারের ২ ওভারই বল করেন তারা। বাকি কোটা সাকিব, মোস্তাফিজ, শেখ মেহেদী বা তাসকিনদের দিয়ে পূরণ করা হয়। টি-টোয়েন্টিতে এই জায়গায় উইকেট তুলতে কিছুটা পিছিয়ে টাইগাররা। প্রথম ম্যাচে ৪৩, দ্বিতীয় ম্যাচে ৪২ আর তৃতীয় ম্যাচে ৪৬ রান দিলেও প্রতিপক্ষের টপ অর্ডার ভাঙতে পারেনি বাংলাদেশ। 
সব মিলিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপের দুটা প্রস্তুতি ম্যাচে অপেক্ষায় অনেক চ্যালেঞ্জ। ২৮ মে যুক্তরাষ্ট্র আর পহেলা জুন ভারত ম্যাচে টাইগারদের ফিরতে হবে রাইট ট্র্যাকে।

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর