বদলে গেছে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ

আপডেট : ৩১ মে ২০২৪, ১০:০০ পিএম

বিশ্বকাপের ঠিক আগে বদলে গেছে টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। নিউইয়র্কের লং আইল্যান্ডে টাইগাররা সিরিয়াস মুডে। নেটে ব্যাটিং প্র্যাকটিসেই সাকিব-লিটন হৃদয়দের সবচেয়ে বেশি সময় কেটেছে।

ভারতের বিপক্ষে ওয়ার্ম ম্যাচের আগে দারুণ সিরিয়াস পুরো ব্যাটিং ইউনিট। লং আইল্যান্ডে প্রথম দিনেই লং ব্যাটিং প্র্যাকটিসে দলের সব ব্যাটাররা। হালকা ঠাণ্ডাতেও ঘাম ঝড়িয়েছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ট্রেনিংয়ের পুরোটা সময় দেখা গেছে নেটে, ব্যাট হাতে। একটাই কারণ ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টি গ্রাউন্ডের ২২ গজের ড্রপইন পিচে খাপ খাইয়ে নেয়া।

প্র্যাকটিসে থাকলেও অনুশীলনে মন দিতে পারেননি নাজমুল শান্ত। আইসিসির প্রেস মিটের জন্য ছুটে যেতে হয়েছে প্র্যাকটিস ভেন্যু ছেড়ে। বিশ্বকাপের জার্সিতে এদিন প্রথমবার দেখা গেছে ক্যাপ্টেনকে। এই জার্সি পড়েই বিশ্বকাপটা রাঙ্গাতে হবে টাইগারদের।

এবারে আগেভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছে তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।

অবশ্য আগেভাগে উড়াল দেয়ার কারণও আছে। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ দল। যেখানে একটি ম্যাচে জয় পেলেও দুটোতে হারে বাংলাদেশ।

৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

একাত্তর/আরএ
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর