সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়

আপডেট : ১৫ জুন ২০২৪, ১২:৫২ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের। তবে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও সেরা আটে জায়গা করে নেবে স্বাগতিকরা। হলোও তাই।

বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ৩ ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

এক বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের স্বপ্ন। সঙ্গে বাদ পড়তে হলো আয়ারল্যান্ডকেও। অপরদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমকে দিয়ে সুপার এইট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।

এর আগে ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। আর আজ বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে সমান ম্যাচে একটিতে জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে পাকিস্তান। ফলে বাবর বাহিনী পরবর্তী ম্যাচে জিতলেও আর যেতে পারবে না সুপার এইটে। এই গ্রুপে ২ ম্যাচের দুটিতেই হেরে তলানিতে আয়ারল্যান্ড।

একাত্তর/এসি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর