ঈদের দিনে বাবা হয়েছেন সাইফুদ্দিন

আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:০১ পিএম

এবারে ঈদুল আজহার আনন্দ দ্বিগুণ হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের। কেননা সোমবার ঈদের দিনেই প্রথমবারের মতো বাবা হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তানের আগমনের খবর নিজেই জানিয়েছেন সাইফুদ্দিন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

ওই পোস্টে মেয়ের ছবি প্রকাশ করে সাইফুদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম...আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে, সবাই দোয়া করবেন।’

২০২৩ সালের মার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সাইফুদ্দিন। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। তিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

 

একাত্তর/জো
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চরম বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। লঙ্কার ক্যান্ডিতে অবস্থান করার সময় হোটেলের এক নারী কর্মীর সাথে অভব্য আচরণের অভিযোগে পাকিস্তান দলের একজন...
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের কারণে সৃষ্ট অচলাবস্থার মধ্যে সাবেক ক্রিকেটাররা তাদের হতাশা জানিয়েছেন।
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর