ভারতের বিপক্ষে টিকে থাকতে তামিমের পরামর্শ

আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:২১ পিএম

সেমি ফাইনাল মিশনে টিকে থাকতে ভারতের বিপক্ষে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ! টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় সাকিবকে তিন বা চারে খেলার পরামর্শ তামিম ইকবালের। শুধু তাই নয়, বল হাতেও সাকিবকে চার ওভার ব্যবহার করানোর পরামর্শ দিলেন ক্যাপ্টেন শান্তকে। ক্রিক ইনফোর এক শো'তে বাংলার ড্যাশিং ওপেনার দিলেন ভারত বধের টোটকা।

লাল সবুজের সংসারটা শতভাগ বাঙ্গালিয়ানা, আটপৌড়ে! টানাপড়েন না থাকলে হয়তো মার্কিন মুল্লুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতেন বাংলার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ভেজা চোখ জোড়া মুছে ঠিকই বিশ্বকাপে নিয়মিত ফলো করছেন খান সাহেব। ভুল ত্রুটি শুধরে এই অভিজ্ঞ ব্যাটার দিচ্ছেন আগামী ম্যাচ ভালো খেলার টোটকা। জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক শো’তে জানান ভারতের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ভালো খেলতে এক সময়ের বন্ধু সাকিবকে ওঠাতে বললেন ব্যাটিং অর্ডারের টপে!

তামিম বললেন, বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করছে। তাহলে কেন সাকিবকে ৩ বা ৪ নম্বরে খেলাচ্ছে না? যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে। কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইনআপকে কাউন্টার অ্যাটাক করার।

আর মাত্র চারটা ম্যাচ জিতলে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ! বাহ! কত সহজে হয়ে গেলো বলা! কিন্তু ওটা বাস্তবায়ন করতে যেসব দলের লড়াই! ওতে পারফরম্যান্সের সঙ্গে লাগে ভাগ্য! আর ভাগ্য সাহসীদের পক্ষে। তাইতো অস্ট্রেলিয়ার সঙ্গে মাত্র ১ ওভার সাকিব বোলিং করায় শান্ত’র সমালোচনায় করেছেন। ভারতের বিপক্ষে দিলেন ৪ ওভার বোলিং করার পরামর্শ।

তামিম পরামর্শ দিয়ে বলেন, আমার মনে হয় সাকিবের ৪ ওভার বল করা উচিত। হোক ডানহাতি ব্যাট করছে বা বাঁহাতি ব্যাট করছে। তার ৪ ওভার বল করতে হবে। হ্যাঁ! পেস বোলিং ইউনিট ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান হচ্ছে দলের সেরা বোলার। রোহিত, কোহলিদের বিপক্ষে খেলার ওর অভিজ্ঞতা আছে।

এই উইকেটে ১৮০ রান মোটামুটি সেইফ! বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়! তবে দলটা ভারত বলেই টাইগারদের রক্ত টগবগিয়ে ফোটে! আইসিসির প্রদেয় কোনো অসৎ সুবিধায় ম্যাচ ছাড়া না হলে, কোটি বাঙালি প্রার্থনা বিফলে যাবে না মোটেও!

একাত্তর/আরএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর