পাকিস্তান সংসদেও কটাক্ষের শিকার বাবর আজম!

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বড় ব্যর্থতার দায়ে, এবার পাকিস্তানের সংসদেও ট্রলের মুখে পড়লেন দেশটির ক্রিকেট অধিনায়ক বাবর আজম। সেই সঙ্গে টেনে আনা হয়েছে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ বিজয়ী দলটির অধিনায়ক ইমরান খানকেও। বলা হয়েছে ইমরান খানের কাছ থেকে পরামর্শ নিতে। 

ভারত-আমেরিকার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তারপর থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। অধিনায়ক বাবর আজমও দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন। এবার তাঁকে সমালোচনায় বিদ্ধ হতে হলো দেশের সংসদ অধিবেশনে।

শনিবার সংসদের অধিবেশনে সংসদ সদস্য আব্দুল কাদের প্যাটেল তীব্র সমালোচনা করেন ক্রিকেট দল এবং অধিনায়ক বাবরের। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট দলের কী হলো? তারা আমেরিকার বিপক্ষে হারে, আবার ভারতের সাথেও জিততে পারে না। ইমরান খানের দিকে ইঙ্গিত করে আব্দুল কাদের বলেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তার অগ্রজ একজনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

আব্দুল কাদের বলেন, দুই ম্যাচে যেনযেনভাবে হারের পর বাবর একটা পার্টি আয়োজন করতে পারত। সেই পার্টিতে পকেট থেকে একটা কাগজ বার করে সবাইকে দেখিয়ে বলতে পারত, দেখ কী ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তা হলে আর কেউ ওকে প্রশ্ন করত না। সরাসরি নাম না করলেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরানের কথাই বোঝাতে চেয়েছেন তিনি।

নির্বাচনে পরাজয়ের সঙ্গে বাবরদের বিশ্বকাপ বিপর্যয়ের তুলনা করেছেন এই সংসদ সদস্য। বাবর আজমকেও ইমরানের মতো ষড়যন্ত্রের তত্ত্ব অজুহাত হিসাবে তুলে ধরার পরামর্শ দিয়েছেন। প্যাটেলের বক্তব্য ভাইরাল হয়েছে সমাজিক মাধ্যমে। তবে, ক্রিকেট দলের ব্যর্থতা নিয়ে পাকিস্তানের সংসদে আলোচনা নতুন কিছু নয়। অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে ভারতের কাছে হারলেই পাকিস্তানে কথা উঠে। 

একাত্তর/এসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা।
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর