অবিশ্বাস্য যাত্রায় উরুগুয়েকেও হারালো কলম্বিয়া

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম

টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য এক যাত্রা! ফুটবলে লাতিনের বিশ্বকাপ হিসাবে পরিচিত কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর আসরটির ফাইনালে উঠলো কলম্বিয়া। ১৫ জুলাই কোপার ফাইনালে কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেলো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে একবারই দু’দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

কলম্বিয়া গেল কয়েক বছর ধরেই আছে দারুণ ছন্দে। এবারের আসরে অপরাজিত তো বটেই, শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা ২৮ ম্যাচে অপরাজিত। অন্যদিকে, মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে বলা হচ্ছিল, এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল।

তাই বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলিনায় তাই দারুণ এক ফুটবলের অপেক্ষায় ছিলেন ফুটবলের ভক্তরা। কিন্তু দুই দলের কারো খেলাতেই দেখা গেল না লাতিন ছন্দ। বরং শরীরী ফুটবলের লড়াই। ৬ হলুদ কার্ড, ১ লাল কার্ড আর ২৪ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জেফারসন লারমা।

ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটা আসে প্রথমার্ধেই। ৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। সেটা নেন জেমস রদ্রিগেজ। তার নেওয়া শটে লাফিয়ে উঠে হেড করেন জেফারসন লারমা, বল ঢোকে উরুগুয়ের জালে। উদযাপনের উপলক্ষ পায় কলম্বিয়া। এ অর্ধেই লালকার্ড দেখেন কলম্বিয়ান রাইটব্যাক মুনোজ।

প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে পুরোটাই আধিপত্য ধরে রাখে উরুগুয়ে। আক্রমণের পসরা সাজিয়ে বসে নুনেজরা। ব্যস্ত রাখেন কলম্বিয়ার রক্ষণ। তবে বাজে ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি উরুগুয়ে। ফলে নূন্যতম হারের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে লুইস সুয়ারেজরা।

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর