হাথুরুসিংহেকে বরখাস্ত, নতুন কোচ ফিল সিমন্স

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম

প্রথম দফার মতোই এবারও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় জাতীয় দলের নতুন কোচ হিসেবে আসছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স।

মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ডের ঘোষণা দেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, বরখাস্ত করার আগে নিয়ম মেনে হাথুরুসিংহেকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হবেন লঙ্কান এই কোচ।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ হিসেবে দল সামলাবেন ফিল সিমন্স।

আপাতত ১০০ দিনের জন্য ক্যারিবিয়ান ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়ে বিসিবি সভাপতি বলেন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন।

আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এবার দুই বছরের চুক্তির মাস পাঁচেক বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার তার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি শেষের আগেই হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান।

এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে আবার হাথুরুসিংহকে কোচের পদে ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের অধীনে থাকা তৎকালীন ক্রিকেট বোর্ড। তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়। সেই মেয়াদ ছিলো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এর আগেই বরখাস্ত করা হলো এই কোচকে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর