বিপিএলে কোন দলে কারা খেলছেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। গতবারের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটির- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহীর। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর।

একনজরে ড্রাফট থেকে এবারের খেলোয়াড়দের দলবদল-

ফরচুন বরিশাল

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার। 

দুর্বার রাজশাহী

দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।
বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

চট্টগ্রাম কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। 
বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

ঢাকা ক্যাপিটাল

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।
বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা।

খুলনা টাইগার্স

দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

সিলেট স্টাইকার্স

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

রংপুর রাইডার্স

দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় বা দেশি ক্রিকেটারদের মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার। তারা পাবেন ৬০ লাখ টাকা করে।

পরের ধাপগুলোতে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ক্যাটাগরি বি- ৪০ লাখ, ক্যাটাগরি সি-২৫ লাখ, ক্যাটাগরি ডি-২০ লাখ, ক্যাটাগরি ই-১৫ লাখ এবং ক্যাটাগরি এফ-১০ লাখ টাকা।

বিপিএলের গত আসরে খেলেননি সাব্বির রহমান ও ইবাদত হোসেন। তবে এবার ড্রাফট থেকেই দল পেয়েছেন এই দুই ক্রিকেটার। ইবাদতকে দলে নিয়েছে বরিশাল আর সাব্বিরকে নিয়েছে ঢাকা।

তবে এবারও ড্রাফট থেকে দল পাননি টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের মতো এবারের ড্রাফটে দল পাননি আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেনও।

একাত্তর/আরএ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর