টি-টোয়েন্টি ম্যাচ বল করলেন ১১ জনই!

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

কথায় বলে ক্রিকেটের প্রতিটি বলই একটি রেকর্ড। তারপরও মাঝেমধ্যে বাইশ গজের লড়াইয়ে এমন কিছু ঘটনা যায়, যার কোন ব্যাখ্যাই পাওয়া যায় না। তৈরি করে নতুন নতুন সব রেকর্ড। ক্রিকেট ম্যাচে একাদশ সাজানো হয় ব্যাটার, বোলার আর উইকেটকিপার নিয়ে। সবারই রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব।

বোলারদের কাজ হচ্ছে ব্যাটারদের সাজঘরে ফেরানো। এজন্য একটি ম্যাচে একটি দল বড়জোর চার থেকে পাঁচ জন বোলার ব্যবহার করে থাকেন।  পরিস্থিতি বিবেচনায় কখনও কখনও সেটি সাতজনও হতে পারে।  এমনকি ৯ জনের বোলিংয়েরও নজির আছে। তাই বলে ১১ জন বোলার। 

হ্যাঁ উইকেটকিপারসহ দলের ১১ জনই বল করেছেন! টি–টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এমন ঘটনাই ঘটল ভারতে। এমন কাণ্ড এর আগে কখনও ঘটেনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লি বনাম মণিপুর ম্যাচে এমনটাই দেখা গেলো। উইকেটরক্ষক আয়ুস বাদোনিও বল করলেন। উইকেটও পেয়েছেন তিনি।

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জন সদস্যকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম। ম্যাচের শুরুতেই এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন অধিনায়ক বাদোনি। 

ম্যাচে মায়াঙ্ক রাওয়াত, হর্ষ ত্যাগি এবং দিগ্বেশ তিন ওভার করে বল করেন। দু’টি করে ওভার করেন আয়ুস সিংহ, অখিল চৌধুরী এবং আয়ুশ বাদোনি। একটি করে ওভার করেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংস আর্যা, যশ ঢোল এবং অনুজ রাওয়াত। দুটি করে উইকেট পেয়েছেন হর্ষ এবং দিগ্বেশ। একটি করে উইকেট নেন আয়ুশ, বাদোনি এবং প্রিয়াংস। একজন রান আউট হন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মণিপুরের অধিনায়ক রেক্স। যে কারণে দিল্লির অধিনায়ক বাদোনি এমন অদ্ভুত কাণ্ড ঘটানোর সুযোগ পেলেন। দলের প্রথম সারির পাঁচ জন বোলার প্রথম বল করেন। এর পর অধিনায়ক বাদোনি বল করার জন্য এগিয়ে আসেন। 

তিনি উইকেটরক্ষক। যদিও দু’ওভার বল করে একটি মেডেন দিয়ে এক উইকেট নেন বাদোনি। দলের বাকিদেরও এক ওভার করে বল করতে পাঠান তিনি। ২০ ওভারে মণিপুর ১২০ রান তোলে ৮ উইকেট হারিয়ে। সেই রান তুলে সহজেই জিতে নেয় দিল্লি।

একাত্তর/এসি
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
বুধবার বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর