এবার আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের বোলিং নিষিদ্ধ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম

বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে, ইংল্যান্ডে সব ধরনের আসরে নিষিদ্ধ হবার পর, এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং।  রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বোলিং। এমনকি দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টেও বোলিংয়ে দেখা যাবে না তাকে।

রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি নিশ্চিত করেছে, ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সাকিবের খেলায় কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাটার হিসেবে যেকোনো আসরে খেলতে পারবেন তিনি।

বিসিবি জানিয়েছে, ‘কিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। বিসিবি জানে যে, সাকিব শিগগিরই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন। 

আইসিসির নিয়মে বলা আছে, যদি কোনও জাতীয় ক্রিকেট ফেডারেশন তার ঘরোয়া প্রতিযোগিতায় কোনও খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে আইসিসি স্বয়ংক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর হয়ে যাবে।

দুই দিন আগেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটসহ বাংলাদেশের বাইরে অন্যান্য ঘরোয়া লিগেও তিনি বোলিং করতে পারবেন না।

বর্তমানে লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে ৩ বলে ৬ রান করেন তিনি। তবে, বোলিং করেননি এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানান আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।

সব মিলিয়ে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরর। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসতে পারছে না। এর মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে। ওই ঘটনার পর জাতীয় দলের হয়ে মাঠেও নামেননি তিনি।  

একাত্তর/এসি
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর