বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ শুরুতে বিলম্ব

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম

সিলেটে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিলো। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।

প্রতিবেদনে লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটেও খেলা শুরু করতে পারেনি টাইগাররা।

জিম্বাবুয়ের ৮২ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ।

সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিলো জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারালেও দ্বিতীয় দিনে আর বিপদে পড়েনি বাংলাদেশ। দিন শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৭/১

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর