লাল বলে রোহিতের উত্তরসূরি পেলো ভারত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:৪৪ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য শুভমন গিলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্য দিয়ে ৩৭তম টেস্ট অধিনায়ক পেলো ভারত। আর সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্থকে। 

শনিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

এর আগে রোহিত শর্মার ইনজুরিতে ভারতকে লাল বলের ক্রিকেটে জাসপ্রিত বুমরাহ নেতৃত্ব দিয়েছেন। তবে এবার দলে থাকলেও নেতৃত্বে নেই তিনি। 

এ ব্যাপারে আগারকার বলেন,  বুমরাহকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হতে পারে। ইংল্যান্ড সিরিজেও তাকে কিছু ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। যে কারণে টেস্টের অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা হয়নি।

তিনি বলেন, আমরা সম্ভাব্য সব অপশন নিয়ে আলোচনা করেছি। গত বছর থেকে আমরা গিলকে পর্যবেক্ষণ করছিলাম, ড্রেসিংরুম থেকেও আমরা প্রতিক্রিয়া নিয়েছি। সে খুবই তরুণ, তবে তার উন্নতি চোখে পড়ার মতো। গুজরাটের হয়ে তার নেতৃত্বও আমরা দেখেছি। আশা করছি, আমরা সঠিক ব্যক্তিকেই বেছে নিয়েছি।

এদিকে ভারতের টেস্ট দলে প্রথমবার সাই সুদর্শন ডাক পেয়েছেন। বামহাতি পেসার অর্শদ্বীপ সিংকে লাল বলের সিরিজে নেওয়া হয়েছে। বড় চমক করুণ নায়ার ও শার্দুল ঠাকুর হলেও  সরফরাজ খানের বাদও পড়াও বিস্ময়ের। তার সঙ্গে মোহাম্মদ শামি, দেবদূত পাডিক্কাল ও হার্শিত রানা টেস্ট দলে জায়গা হয়নি।

ভারতের টেস্ট দল

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরাম, করুণ নায়ার, নিতিশ রেড্ডি, রবিন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দ্বীপ, অর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব। 

একাত্তর/এসি
রোববার কলম্বোর প্রেমাদাসায় ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি শুধু একটি রোমাঞ্চকর ক্রীড়া লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বরং এটি এশিয়ার পাঁচটি ক্রিকেট বোর্ডের শীর্ষ...
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভীর বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নকভী জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আলোচনাধীন এবং...
নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আসন্ন আইপিএল ২০২৬ আসরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও সামাজিক টানাপোড়েনের চলমান স্পর্শকাতর পরিস্থিতিতে
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর