মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

আসন্ন আইপিএল ২০২৬ আসরে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও সামাজিক টানাপোড়েনের চলমান স্পর্শকাতর পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তাড়াহুড়ো না করে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি উপলক্ষে দুবাইয়ে অবস্থানরত কাইফ 'টাইমস অফ ইন্ডিয়া'কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক হবে না। 

তিনি বলেন, আমি গত ২-৩ সপ্তাহ ধরে দুবাইয়ে আছি, তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সম্পূর্ণ বিসিসিআই দেখছে। তারাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে।

কাইফ আরও যোগ করেন, সামাজিক মাধ্যম বা জনমত অনেক সময় প্রশাসনিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত গতিতে চলে। কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই’কে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া উচিত।

বিসিসিআই কর্মকর্তা নিশ্চিত করেছেন, মুস্তাফিজের অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা নিষেধাজ্ঞা আসেনি। তবে শনিবার ভারতীয় বোর্ডের নির্দেশনাকেই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার ঘোষণা দেয় তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।

মোহাম্মদ কাইফ তার বক্তব্যের শেষে পুনরায় জোর দিয়ে বলেন, বিসিসিআই বড় বড় লিগ পরিচালনা করে, তারা জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আমাদের উচিত শুধু অপেক্ষা করা এবং দেখা। 

একাত্তর/এসি
রোববার কলম্বোর প্রেমাদাসায় ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি শুধু একটি রোমাঞ্চকর ক্রীড়া লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বরং এটি এশিয়ার পাঁচটি ক্রিকেট বোর্ডের শীর্ষ...
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি প্রধান মহসিন নকভীর বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নকভী জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আলোচনাধীন এবং...
নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য শুভমন গিলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্য দিয়ে ৩৭তম টেস্ট অধিনায়ক পেলো ভারত। আর সিরিজে সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর