জয় দিয়ে এশিয়া কাপ শুরু লিটনদের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম

বোলারদের পর অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। 

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দেখায় হংকংয়ের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আবু ধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রাথকে ৪ রানে শিকার করেন তিনি।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেটে ২৩ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলি ও বাবর হায়াত। এই জুটি বড় হওয়ার আগে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। বাবরকে ১৪ রানে বোল্ড করেন তানজিম।

৩০ রানে ২ উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন জিশান ও নিজাকাত খান। বলের সাথে পাল্লা দিয়ে ৪১ বলে ৪১ রান যোগ করেন তারা। উইকেটে সেট হয়ে ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে মুস্তাফিজের দারুণ ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন জিশান।

১২তম ওভারে দলীয় ৭১ রানে জিশান ফেরার পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৫তম ওভারেই ১শ’ পেয়ে যায় হংকং। নিজাকাত ও মুর্তাজা জুটিতে ১৭ ওভার শেষে হংকংয়ের রান ১১৭-এ পৌঁছে যায়।

১৮তম ওভারের প্রথম বলে রান আউট হন মুর্তাজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন তিনি। নিজাকাতের সাথে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন মুর্তাজা।

ইনিংসে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে হংকং। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত।

বল হাতে বাংলাদেশের তাসকিন, তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ ও তানজিদ হাসান ১৪ রানে আউট হন।

এরপর তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক লিটন ও তাওহিদ হৃদয়। জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করা লিটন।

৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। 

চতুর্থ উইকেটে জাকের আলির সাথে বাকী ২ রান তুলে ১৪ বল হাতে থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন হৃদয়। ১ চারে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। হংকংয়ের পেসার আতিক ইকবাল ১৪ রানে ২ উইকেট নেন। 

আগামী ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, রাথ ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, ইয়াসিম ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, চাল্লু ৪*, এহসান ২*; শেখ মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)।

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, হৃদয় ৩৫*, জাকের ০*; আয়ুশ ৩-০-৩২-১, আতিক ৩.৪-০-১৪-২, এহসান ৩-০-২৮-০, ইয়াসিম ৪-০-৩৯-০, আইজাজ ৩-০-১৪-০, কিঞ্চিত ১-০-১১-০)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস।

একাত্তর/আরএ
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
দীর্ঘ তিন মাসের বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী বুধবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা। ২০২৫ সালের...
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে টাইগাররা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর