হাঁটুর চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি হাঁটুর গুরুতর চোটে পড়ে চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসর থেকে ছিটকে গেছেন। গত শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েন তিনি। 

চোটের মাত্রা বিবেচনায় পিসিবি তাঁকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমে অকাল বিদায়ের খবরে শাহিন শাহ আফ্রিদি এক্সে একটি আবেগঘন পোস্ট করেছেন। 

তিনি লেখেন, ব্রিসবেন হিট দল ও সমর্থকদের পক্ষ থেকে যে অসীম ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। তবে একটি অপ্রত্যাশিত চোটের কারণে পিসিবি আমাকে দেশে ডেকে নিয়েছে এবং আমাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, খুব দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং ততদিন পর্যন্ত ব্রিসবেন হিটের জন্য ২৫ বছর বয়সী এই পেসার এবারের বিবিএলে প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারেননি। চারটি ম্যাচ খেলে তিনি মাত্র দুই উইকেট শিকার করেছেন, যেখানে তাঁর ইকোনমি রেট ছিল কিছুটা চড়া (১১.১৯)। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই তাঁর সফর শেষ হয়ে গেল।

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডে শাহিন আফ্রিদি ও সাবেক অধিনায়ক বাবর আজমকে রাখা হয়নি। মূলত বিগ ব্যাশের ব্যস্ততার কারণেই তাঁদের এই বিশ্রাম দেয়া হয়েছিল। 

লঙ্কা সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বড় সিরিজ রয়েছে তাদের। শাহিনের অনুপস্থিতি এই সিরিজে পাকিস্তানকে ভোগাতে পারে।

শাহিনের এই পুরনো হাঁটুর চোট নতুন করে ফিরে আসায় তাঁর ক্যারিয়ার ও আগামী বছরের বড় টুর্নামেন্ট নিয়ে বড় ধরণের উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। 

চোটের বর্তমান যা অবস্থা, তাতে এই মেগা আসরে তাঁর অংশগ্রহণ নিয়ে বড় ধরণের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে পাকিস্তান দল তাঁদের অন্যতম সেরা অস্ত্রকে বিশ্বকাপে নাও পেতে পারে।

একাত্তর/এসি
ঘোরতর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপ থেকে যে খারাপ সময় শুরু সেটি আরও বাজে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে বাবর আজমরা। রীতিমতো হাস্যরস শুরু...
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট লিগে ম্যাচের প্রথম ওভারেই চার উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।শুক্রবার রাতে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ম্যাচের প্রথম...
বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অস্ট্রেলিয়া বিগ ব্যাশের আসন্ন মৌসুমের চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে স্থান পেয়েছে বাংলাদেশের তিন পেসার। আলআমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল রয়েছে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর