প্রথম ওভারেই চার উইকেট নিয়ে আফ্রিদির রেকর্ড

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্ট লিগে ম্যাচের প্রথম ওভারেই চার উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।

শুক্রবার রাতে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে সাত রান দিয়ে উইকেটগুলো নেন নটিংহ্যামশায়ারের আফ্রিদি।

স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট নেয়ার ঘটনা এটাই প্রথম। এর মাধ্যমে এক অনন্য রেকর্ড সৃষ্টি করলেন আফ্রিদি।

নিজেদের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রানে অলআউট হয় নটিংহ্যামশায়ার। এরপর নটিংহ্যামশায়ারের পক্ষে প্রথম ওভার করতে আসেন আফ্রিদি। প্রথম ডেলিভারি ওয়াইড দেন তিনি। এরপর পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান আফ্রিদি। কিন্তু হ্যাট্রিক পূর্ণ করতে না পারলেও ওভারের শেষ দুই বলে আরও দুই উইকেট নেন এই পেসার।

আফ্রিদির এমন রেকর্ড বোলিংয়ের পরও জিততে পারেনি নটিংহ্যামশায়ার। দুই উইকেটে ম্যাচ হারে তারা।

তবে টি-টোয়েন্টিতে প্রথম হলেও ওয়ানডেতে এর আগে প্রথম ওভারে চার উইকেটের পতন হয়েছে। সেটি করেছিলেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে চার উইকেট শিকার করেছিলেন শ্রীলংকান এই পেসার।

প্রথম তিন বলেই হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হককে শিকার করে হ্যাট্রিকও পূর্ণ করেন ভাস। ওভারের পঞ্চম বলে সানোয়ার হোসেনকে শিকার চতুর্থ উইকেট নেন ভাস।

আরও পড়ুন: অতিরিক্ত সময়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, কুয়েত ফাইনালে

ওয়ানডেতে প্রথম ওভারে চার উইকেট নেয়ার কীর্তিতে এখনও রেকর্ড বইয়ে একমাত্র হয়েই আছেন ভাস। এবার টি-টোয়েন্টিতে প্রথম ওভারে চার উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুললেন আফ্রিদি।


একাত্তর/জো

আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
আর্জেন্টিনা দলের মধ্যে সংহতি যে কোন দলের জন্য ঈর্ষার কারণ হতে পারে। কারণ, এই দলের সব খেলোয়াড় এক বাক্যে মেসির পেছনে থাকেন। অন্যদিকে, মেসি থাকেন সবার ছাড়া হয়ে। কাতারের ট্রফি ঘরে তুলে লাউতারো...
বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র, আর লিওনেল মেসি হলেন এক জীবন্ত রেকর্ড ভাঙার মেশিন! বুধবার ৩৯ বছরে পা দিতে যাওয়া এই আর্জেন্টাইন জাদুকর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে বিশ্বফুটবলের সব...
ফুটবল বিশ্বের সর্বকালের সেরা গোলদাতার সিংহাসন দখলের লড়াইয়ে লিওনেল মেসির ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে। ৩৮ বছর বয়সী মেসি তার সহজাত জাদুতে আলজেরিয়ার জালে হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলেন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর