বিগ ব্যাশের খসড়া তালিকায় বাংলাদেশের তিন পেসার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০১:৩৯ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অস্ট্রেলিয়া বিগ ব্যাশের আসন্ন মৌসুমের চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে স্থান পেয়েছে বাংলাদেশের তিন পেসার। আলআমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল রয়েছে এই ড্রাফট তালিকায়। 

বিগ ব্যাশে বাংলাদেশ থেকে কেবল খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। ২০১৪–১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব। এছাড়া বিগ ব্যাশের ড্রাফটে সাকিবসহ জাতীয় দলে নিয়মিত কোনো ক্রিকেটারই এখনো পর্যন্ত নাম তোলেননি।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে এ তিনজনের নাম রয়েছে। সবমিলিয়ে ১৯টি দেশের মোট ২৭৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে।

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন ১২ জন ক্রিকেটার- ফাফ ডু প্লেসি, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিং, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড উইলি, শাদাব খান, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, ক্রিস জর্ডান ও ট্রেন্ট বোল্ট। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে তিন লাখ ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে।

এদের মধ্যে বিলিংস (সিডনি থান্ডার), রাসেল (মেলবোর্ন স্টারস), শাদাব (সিডনি সিক্সার্স), জর্ডান (সিডনি সিক্সার্স) ও রশিদকে (অ্যাডিলেইড স্ট্রাইকার্স) তাদের আগের ক্লাব ধরে রাখতে পারবে। তবে তাদের সবাইকে পুরো আসরে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।


একাত্তর/এসএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর