এক সেশনে ১১১ রান দিলো বাংলাদেশ, উইকেটশূন্য বোলাররা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে একটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। হামজা ও অ্যাকারম্যানের জুটিতে ভর করে দ্রুত রান তুলছে সফরকারীরা।

মধ্যাহ্নভোজের বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। বিরতির পর হাসান মাহমুদের প্রথম ওভারেই আসে ১১ রান। তবে এরপর তাসকিন আহমেদ ও হাসান কয়েকবার অস্বস্তিতে ফেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। তাসকিনের বলে অ্যাকারম্যানের প্যাডে বল লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি অল্পের জন্য স্টাম্প মিস করত। বাংলাদেশ অবশ্য রিভিউ নেয়নি।

হাসান মাহমুদের পরের ওভারের প্রথম দুই বলে জুবায়ের হামজার বিপক্ষে দুটি রিভিউ নেয় বাংলাদেশ। তবে প্রথমটির ক্ষেত্রে বলের ইম্প্যাক্ট ছিল স্টাম্পের বাইরে, আর দ্বিতীয়টি স্টাম্প মিস করত। ফলে পরপর দুটি রিভিউ হারায় বাংলাদেশ।

এরপর হাসান মাহমুদের বল খেলতে গিয়ে মাথায় আঘাত পান তিনি নিজেই। অ্যাকারম্যানের খেলা বল কয়েকবার বাউন্স করে হাসানের মাথার দিকে যায়। দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও বলটি তার কপালে লাগে। মাঠে কিছুক্ষণ শুশ্রুষার পর উঠে দাঁড়িয়ে আবার বোলিং শুরু করেন তিনি।

এর আগে দিনের শুরুতে ছয় উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। পরে ৭৩ রান যোগ করে ৪০০ রানে অলআউট হয় দলটি। তাসকিন আহমেদ চার মেরে বাংলাদেশের রান ৪০০-তে নেওয়ার পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো ছিল না। প্রথম বলেই উইকেট হারানোর পর একসময় ২২ রানে ৩ উইকেট পড়ে যায়। তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। পরে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। দুজনই সেঞ্চুরি করেন।

৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। তার বলে এইডেন মার্করাম উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। পরে তাসকিনের বলে জুবায়ের হামজা এলবিডব্লু হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি।

দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা দ্রুত রান তুলতে থাকে। ২২ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে তারা। এর মধ্যে অ্যাকারম্যান ফিফটি তুলে নেন। পরে ২৮ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১২৯ রান। হামজা ও অ্যাকারম্যানের জুটি অবিচ্ছিন্ন রয়েছে। এই সেশনে ১১১ রান তুললেও কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ।

একাত্তর/কেআই
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে সেই ইনিংস তাকে উৎসর্গ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে শতরানের দেখা পান তিনি। এটি টেস্টে...
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের সবুজ ঘাসের পিচে শুরুটা হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, ঠিক সেখান থেকেই...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। পরে লিটন দাসকে...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে স্বাগতিকেরা। তবে তানজিদ হাসান ও তাওহিদ...
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ তৈরি পোশাক...
গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল প্রায় ২১ হাজার কোটি...
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ষষ্ঠ গ্রেডের (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর