বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত মেসি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিানার হয়ে লিওনেল মেসির খেলা অনিশ্চিত। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সোমবার দিনগত রাতে বলিভিয়ায় অনুষ্ঠেয় ম্যাচটি খেলতে সেখানে পৌঁছেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে মেসিও রয়েছেন।

বলিভিয়া পৌঁছে বিমান বন্দরে দারুন এক সংবর্ধনাও পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশেষ করে লা পেজ আন্তর্জাতিক বিমান বন্দরে প্রিয় তারকা মেসিকে বরণ করে নিতে ভিড় জমায় বিপুল সংখ্যক ভক্ত। চোটের কারণে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে মেসির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তবে সেখানে কোনো জটিলতা পাওয়া যায়নি। গুরুতর কোন চোটেও পড়েননি মেসি।

তবে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান- ইকুয়েডরের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে মেসি নিজেই উঠে আসার কথা বলেছিলেন। অবশ্যই কোনো সমস্যা হয়েছিল, না হলে সে ওভাবে খেলা ছাড়তে চাইতো না।

সোমবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ জানান, আগের ম্যাচের বেশিরভাগ খেলোয়াড়কে নিয়েই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তার দল। মেসি খেলবেন কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচ শুরুর আগে।

তবে শেষ পর্যন্ত মেসিকে যদি পাওয়া না যায় তবে যুতসই একটি বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে আর্জেন্টাইন কোচকে। কারণ মেসির কোনো বিকল্প নেই।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০টি দল ১৮টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ ৬টি দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ সালের বিশ্বকাপে। তবে সুযোগ রয়েছে সপ্তম দলেরও। সেক্ষেত্রে তাদের আন্ত:মহাদেশীয় প্লে-অফ ম্যাচে জিততে হবে।

একাত্তর/আরএ
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর